Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত যুবক

নাবালিকাকে যৌন নির্যাতন, ধৃত যুবক
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এক নাবালিকাকে যৌন নির্যাতন করার অভিযোগে প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম রাজু মালি। রবিবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার বোড়াল এলাকায়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিস। অভিযোগ, নাবালিকাকে একা পেয়ে এই ঘটনা ঘটিয়েছে যুবক। পরে ওই নির্যাতিতা বাড়িতে সব জানায়। এরপর রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করে তার পরিবার। তদন্তে নেমে পুলিস ওই যুবককে গ্রেপ্তার করেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ