Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে দিয়ে যৌন ব্যবসা, ধৃত ২

নাবালিকাকে দিয়ে যৌন ব্যবসা, ধৃত ২
  • ১৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিটের গোয়েন্দারা শুক্রবার চিৎপুর থানা এলাকায় অভিযান চালিয়ে   অর্পিতা দাস সাহা (২২) এবং সৌভিক সাহাকে (৩৩) নামে দু’জনকে গ্রেপ্তার করেছেন। পাশাপাশি ধৃতদের বাড়ি থেকে এক নাবালিকা উদ্ধার হয়েছে। কলকাতা পুলিসের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানাচ্ছেন, ওই নাবালিকাকে দিয়ে যৌন ব্যবসা চালানো হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে চিৎপুর থানার রাজা মণীন্দ্র রোডের বাড়িটিতে হানা দেন লালবাজারের গোয়েন্দারা। এই ঘটনায় লালবাজার পকসো আইনের একাধিক ধারার পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ