Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকাকে বিয়ে করে গ্রেপ্তার তরুণ

নাবালিকাকে বিয়ে করে গ্রেপ্তার তরুণ
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১৫ বছরের এক নাবালিকাকে বিয়ে করার অভিযোগে মঙ্গলবার এক তরুণকে গ্রেপ্তার করল জোড়াবাগান থানার পুলিস। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করা হয়। বিচারক তাঁকে ২ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন অভিযুক্তকে কলকাতার বিশেষ পকসো আদালতে হাজির করা হবে। আদালত সূত্রে খবর, ধৃতের বিরুদ্ধে বাল্যবিবাহ প্রতিরোধক ও পকসো আইনে মামলা দায়ের হয়েছে। তবে আদালতে এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। বড়দিনের ছুটি কাটলে নাবালিকা বিচারকের কাছে গোপন জবানবন্দি পেশ করবে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ