সংবাদদাতা, কল্যাণী: চাকদহের হড়িআঁখি এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকাকে উদ্ধার করল পুলিস। বছর ১৫-এর ওই নাবালিকাকে বৃহস্পতিবার রাতে রানাঘাট থেকে উদ্ধার করে নিয়ে আসে পুলিস। দু’দিন আগে বাড়ির কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গিয়েছিল ওই নাবালিকা। তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন নাবালিকার পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিস।



