Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালিকা মেয়ের বিয়ে, ধৃত মা

নাবালিকা মেয়ের বিয়ে, ধৃত মা
  • ১৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কাকদ্বীপ: নাবালিকা মেয়েকে বিয়ে দেওয়ার অপরাধে মা’কে গ্রেপ্তার করল পুলিস। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানা এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিয়ে দেওয়ার জন্য এক মা তাঁর নাবালিকা মেয়েকে নারায়ণপুরে নিয়ে গিয়েছিলেন। বিশেষ সূত্রে এই খবর পায় কাকদ্বীপ থানার পুলিস। এরপরই অভিযান চালিয়ে ওই নাবালিকা সহ তার মা’কে আটক করা হয়। পরে ওই নাবালিকার মা’কে গ্রেপ্তার করা হয়েছে। এবিষয়ে কাকদ্বীপ আদালতের আইনজীবী সব্যসাচী দাস বলেন, এই ঘটনায় ছেলে ও মেয়ের পরিবারের লোকেদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সোমবার মেয়ের মা’কে কাকদ্বীপ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। নাবালিকাকে হোমে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ