Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নবকলেবরে চন্দননগর  পুঁথিঘরের উদ্বোধন, বিতর্ক

নবকলেবরে চন্দননগর  পুঁথিঘরের উদ্বোধন, বিতর্ক
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: শুক্রবার চন্দননগরে চন্দননগর পুঁথিঘরের উদ্বোধন হয়েছে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের ব্যবস্থাপনায় ওই বইয়ের  দোকান চালু করা হয়েছে। স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন  রবীন্দ্রভবন লাগোয়া ওই বইয়ের দোকান উদ্ধোধন করেন। তথ‍্যসংস্কৃতি দপ্তরের দাবি,  দীর্ঘদিন বইয়ের দোকানটি বন্ধ ছিল।  কিন্তু চন্দননগরের মানুষ দোকানটি খোলার দাবি তুলেছিলেন। এবারে তা নতুন করে সাজিয়েগুছিয়ে  চন্দননগরবাসীর জন্য খুলে দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে আপত্তি তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। চন্দননগর পুরসভার সিপিএম কাউন্সিলার অশোক গঙ্গোপাধ্যায় বলেন, বাম আমলে ওই বইয়ের দোকান চালু করা হয়েছিল।  তখন লেখিকা মহাশ্বেতা দেবী তা উদ্বোধন করেছিলেন। এখন নতুন করে তা উদ্বোধন করে প্রয়াত লেখিকাকে অসম্মান করা হয়েছে। এমনকী সেই সময়ের  উদ্বোধনী স্মারকও তুলে দেওয়া হয়েছে।  
Advertisement
যদিও চন্দননগর পুরসভার মেয়র রাম চক্রবর্তী বলেন, যখন দীর্ঘদিন ওই প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছিল তখন লেখিকার সম্মান কীভাবে বাড়ছিল আমি জানি না। নবকলেবরে চন্দননগর পুঁথিঘর চালু করা হয়েছে। তাই আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।  উন্নয়নের কাজের কথা জানতে পারলেই বামেদের গাত্রদাহ হয়। ওই বিষয়টি একটি অসুখের মতো হয়ে দাঁড়িয়েছে।
সম্পর্কিত সংবাদ