Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

অকালি দলের সঙ্গে বিজেপির জোট নয়, দাবি নবাব সাইনির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন শিরোমণি অকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদল।

অকালি দলের সঙ্গে বিজেপির  জোট নয়, দাবি নবাব সাইনির
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চণ্ডীগড়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে বৈঠক করেছেন শিরোমণি অকালি দলের (এসএডি) প্রধান সুখবীর সিং বাদল। শুক্রবারের সেই বৈঠকের পরেই অকালি দলের এনডিএতে ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিশেষত আগামী বছর পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে ফের বিজেপি-এসএডি জোট দেখা যেতে পারে বলে খবর। তবে সেই জোট সম্ভাবনায় সোমবার জল ঢেলে দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি। তাঁর সাফ কথা, এসএডির সঙ্গে বিজেপির কোনো জোট হচ্ছে না পাঞ্জাবে। আগামী বছর পাঞ্জাবে বিজেপি একাই সরকার গড়বে। তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪০ কোটি দেশবাসীর প্রতিনিধি। তিনি যে কারও সঙ্গে বৈঠক করতেই পারেন।’ মহিলা সংরক্ষণ বিলের সঙ্গেই সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল সংসদে পাশ করাতে মরিয়া মোদি সরকার। এই নিয়ে বিরোধীদের সঙ্গে কেন্দ্রের সংঘাত শুরু হয়েছে। এই অবস্থায় এসএডি কেন্দ্রের পাশে দাঁড়িয়ে মহিলা সংরক্ষণ চালু করার পক্ষে মত দিয়েছে। পাশাপাশি সীমানা পুনর্নির্ধারণ বিল প্রসঙ্গে নরম অবস্থান নিয়ে জানিয়েছে, রাজ্যগুলির সমানুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা দরকার। সম্প্রতি পাঞ্জাব সফরে গিয়ে জোট জল্পনা উস্কে দিয়েছেন বিজেপি সভাপতি নীতিন নবীনও। তিনি বলেন, ঠিক সময়েই জোট নিয়ে সিদ্ধান্তের কথা জানাবে দল। এই অবস্থায় রাজনৈতিক মহলে বলাবলি শুরু হয়েছে, এসএডির সঙ্গে বিজেপির জোট এখন সময়ের অপেক্ষা। কিন্তু নবাব তাতেই জল ঢালছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ