Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাজ্যের সমস্ত অবৈধ টোল গেট বন্ধের নির্দেশ নবান্নের, কালকের মধ্যে রিপোর্ট তলব

পশ্চিমবঙ্গ জুড়ে অনুমোদনহীন টোলগেট, ড্রপ গেট, ব্যারিকেড ও অর্থ আদায় কেন্দ্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল নবান্ন। এই বিষয়ে সমস্ত জেলাশাসককে (ডিএম) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

রাজ্যের সমস্ত অবৈধ টোল গেট বন্ধের নির্দেশ নবান্নের, কালকের মধ্যে রিপোর্ট তলব
  • ১৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ জুড়ে অনুমোদনহীন টোলগেট, ড্রপ গেট, ব্যারিকেড ও অর্থ আদায় কেন্দ্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিল নবান্ন। এই বিষয়ে সমস্ত জেলাশাসককে (ডিএম) দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। 

Advertisement

এদিনের নির্দেশিকায় পরিষ্কার বলা হয়েছে, বিভিন্ন জেলায় এমন অনেক টোলগেট বা সংগ্রহ কেন্দ্র চলছে যেগুলির কোনো সরকারি অনুমোদন নেই। এই ধরনের সমস্ত বেআইনি কাঠামো ও সংগ্রহ কেন্দ্র অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসকদের উদ্দেশে কী বার্তা রাজ্যের? প্রথমত, জেলার মধ্যে সমস্ত অনুমোদনহীন টোলগেট ও ড্রপগেট চিহ্নিত করে বন্ধ করতে হবে। পুনরায় যাতে অনুমতি ছাড়া এই ধরনের গেট চালু না-হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ধরনের অনুমোদনহীন সংগ্রহ কেন্দ্র থেকে যেকোনো ধরনের ফি, চার্জ বা লেভি আদায় অবিলম্বে বন্ধ করতে হবে। অর্থাৎ, সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা সংস্থা আর রাস্তা ব্যবহারকারী বা যানবাহন থেকে অর্থ আদায় করতে পারবে না। একইসঙ্গে বৈধ টোল সংগ্রহ কেন্দ্রের তালিকাও চাওয়া হয়েছে। সেক্ষেত্রে আগামী ১৫ মে-র মধ্যে বৈধভাবে পরিচালিত সমস্ত টোল সংগ্রহ কেন্দ্রের কোন কর্তৃপক্ষ টোল আদায় করছে, তা জানাতে বলা হয়েছে। একইভাবে কোন টেন্ডারের ভিত্তিতে তা চলছে এবং টেন্ডারের মেয়াদ কতদিন তাও রিপোর্টে জানাতে হবে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে এবং তা ‘অক্ষরে ও মর্মে’ পালন করতে হবে। এই নির্দেশ কোনোভাবে অমান্য হলে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায় নির্ধারণ করা হবে।  ফাইল চিত্র

সম্পর্কিত সংবাদ