Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

‘রাশিয়া থেকে তেল নিলে কড়া ব্যবস্থা’, ট্রাম্পের সুরেই ভারতকে হুঁশিয়ারি ন্যাটোর

রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে চরম আর্থিক শাস্তির মুখে পড়তে হবে। ভারত, চীন ও ব্রাজিলকে এমনই হুঁশিয়ারির দিল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট  ন্যাটো।

‘রাশিয়া থেকে তেল নিলে কড়া ব্যবস্থা’, ট্রাম্পের সুরেই ভারতকে হুঁশিয়ারি ন্যাটোর
  • ১৭ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে চরম আর্থিক শাস্তির মুখে পড়তে হবে। ভারত, চীন ও ব্রাজিলকে এমনই হুঁশিয়ারির দিল মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট  ন্যাটো। বুধবার মার্কিন সেনেটরদের সঙ্গে বৈঠক করেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। এরপরই তিনি হুমকির সূরে বলেন, রাশিয়ার সঙ্গে ব্যবসা, তেল-গ্যাস ক্রয় চালিয়ে  যাওয়ার মাশুল দিতে হবে চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশকে। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘রুশ প্রেসিডেন্ট শান্তি আলোচনাকে গুরত্ব না দিলে আপনাদের উপরও ১০০ শতাংশ নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’ 

Advertisement

ন্যাটো প্রধান শান্তি আলোচনার জন্য চাপ সৃষ্টি করতে রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসার পরামর্শও দিয়েছেন ভারত, চীন ও ব্রাজিলের রাষ্ট্র প্রধানদের। তিনি বলেছেন, ‘আপনারা ভ্লাদিমির পুতিনকে ফোন করে শান্তি আলোচনায় গুরুত্ব দিতে বলুন।’ 
উল্লেখ্য, এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও তার বাণিজ্যিক সহযোগী দেশগুলির উপর চড়া হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়া সমঝোতা না করলে এমনই পদক্ষেপ তিনি নেবেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এর একদিনের মধ্যে একইসুরে রাশিয়ার বন্ধু তথা বাণিজ্যিক সহযোগী দেশগুলির বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিল ন্যাটো।  রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে তেল আমদানিতে মস্কোর উপর ভরসা রাখতে শুরু করেছে নয়াদিল্লি। দিনে দিনে আমদানির মাত্রা বেড়েছে। সম্প্রতি কেপলারের রিপোর্টে দাবি করা হয়েছে, জুন মাসে প্রতিদিন ২০.৮ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রাশিয়া থেকে আমদানি হয়েছে ভারতে। ভারত যে রাশিয়া থেকেই ব্যাপক পরিমাণে তেল আমদানি করছে, তা নিশ্চিত করে আরও কিছু আন্তর্জাতিক সংস্থা। এরপরই রাশিয়া ও তার বন্ধু দেশগুলির প্রতি ট্রাম্প ও ন্যাটোর হুঁশিয়ারি আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন করে জটিলতা সৃষ্টি করতে চলেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement
সম্পর্কিত সংবাদ