Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬

ন্যাশনাল হেরাল্ড মামলা: সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ

ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই চার্জশিটে আদালতের মান্যতা নিয়ে নির্দেশ স্থগিত রাখা হয়েছে। গতকাল, শনিবার দিল্লির একটি আদালতে বিশেষ বিচারক বিশাল গোগনে এই বিষয়ে রায়দান আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছেন।

ন্যাশনাল হেরাল্ড মামলা: সোনিয়া ও রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ
  • ৩০ নভেম্বর, ২০২৫ ১৭:১১
Prefer us on Google

নয়াদিল্লি, ৩০ নভেম্বর: ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ।  সেই চার্জশিটে আদালতের মান্যতা নিয়ে নির্দেশ স্থগিত রাখা হয়েছে। গতকাল, শনিবার দিল্লির একটি আদালতে বিশেষ বিচারক বিশাল গোগনে এই বিষয়ে রায়দান আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে দিয়েছেন।  সেই চার্জশিটে নাম রয়েছে সোনিয়া, রাহুল গান্ধী সহ অনেকের।  সূত্রের খবর, ইডির চার্জশিট ধরেই এবার এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশের আর্থিক দুর্নীতি দমন শাখা। এফআইআরের তালিকায় সোনিয়া ও রাহুল ছাড়াও নাম রয়েছে, 

Advertisement

সুমন দুবে, স্যাম পিত্রোদা, দলের প্রয়াত নেতা মতিলাল ভোরা ও অস্কার ফার্নান্ডেজের। দিল্লি পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায়সংহিতার ১২০বি, ৪০৩, ৪০৬, ৪২০ ধারায় মামলা রুজু হয়েছে রাহুল-সোনিয়া সহ বাকিদের বিরুদ্ধে। ইডির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর, এমনটাই জানা গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে। অভিযোগ, ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রের প্রকাশনা সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেডের ২ হাজার কোটি টাকার সম্পত্তি অধিগ্রহণের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। সেই মামলাতেই তদন্ত করছে ইডি।

Advertisement
সম্পর্কিত সংবাদ