রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। আগামী কাল, বুধবার বিকেল পাঁচটার মধ্যে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে হাজিরার নির্দেশ। ভোটার লিস্টে গরমিলের অভিযোগে যে আধিকারিকদের শাস্তির নির্দেশ দিয়েছিল কমিশন, তা সুনিশ্চিত হয়নি। সেই কারণেই মুখ্যসচিবকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আগামী কাল, বুধবার নির্বাচন কমিশনের দপ্তরে যাবেন মুখ্যসচিব। এমনটাই জানা গিয়েছে।



