Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

উত্তর সিকিমে উদ্ধারকাজে হাত লাগাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী

উত্তর সিকিমে উদ্ধারকাজে হাত লাগাল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী
  • ৩ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

উদ্ধারকাজে সাহায্য করার পাশাপাশি ধসে পুরোপুরি বিচ্ছিন্ন এলাকায় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর। আজ, মঙ্গলবার সকালে পাকিয়ং গ্রিনফিল্ড  বিমানবন্দরে বিশেষ হেলিকপ্টার অবতরণ করে। তাতে এনডিআরএফের ২৩ সদস্য ছিলেন। তাঁদের কাছে স্যাটেলাইট ফোন ও জরুরি সরঞ্জাম রয়েছে। ছাতেনের দিকে এগনোর চেষ্টা করছেন তাঁরা। ধসের জেরে লাচেন পুরোপুরি বিচ্ছিন্ন। সেখানে ১১৬ জন পর্যটক আটকে রয়েছেন। তার উপর লাচেন থেকে তিন কিমি দূরে ছাতেনে ধসের জেরে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সেনা ছাউনি। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তিন জওয়ানের। নিখোঁজ আরও ছয় জওয়ান। এই পরিস্থিতিতে কীভাবে বিধ্বস্ত এলাকায় উদ্ধার কাজে গতি আনা যায় তা খতিয়ে দেখতেই ছাতেনে পৌঁছনোর চেষ্টা করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ