Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

শুভমানকে তোপ নাসেরের

টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক মধুর হয়নি শুভমান গিলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে ভারত

শুভমানকে তোপ নাসেরের
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: টেস্ট ক্যাপ্টেন হিসেবে অভিষেক মধুর হয়নি শুভমান গিলের। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে হেরেছে ভারত। তারপরই নাসের হুসেনের তোপের মুখে পড়েছেন গিল। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো ব্যক্তিত্বই নেই গিলের। এমনকী সেই দাপটও দেখা গেল না ওর মধ্যে। গিল যাদের উত্তরসূরি তাদের দেখেই বোঝা যেত মাঠে ক্যাপ্টেন ঠিক কে। কিন্তু এই টেস্ট দেখে মনে হল, দলে অনেক ক্যাপ্টেন রয়েছে। গিলকে খুব একটা উদ্দীপ্তও মনে হল না। নিজে থেকে কিছু করার চেষ্টা নেই। সারাক্ষণ যেন রাস্তা খুঁজেই চলেছে।’ এককথায়, নেতৃত্বে অপরিণত দেখিয়েছে গিলকে। সিদ্ধান্তহীনতায় ভুগেছেন তিনি। প্রকট হয়েছে নেতা হিসেবে কোহলি ও রোহিতের অনুপস্থিতি। নাসের অবশ্য মনে করছেন, অধিনায়ক হিসেবে গোড়ার দিনগুলোতে এমনটা আড়ষ্টতা থাকতেই পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ