Bartaman Logo
৩ জুলাই, ২০২৬

জাপানি প্রধানমন্ত্রীকে ‘ছোটো বোন’ সম্বোধন নরেন্দ্র মোদির, সুদৃঢ় বন্ধুত্বের বার্তা

নরেন্দ্র মোদি জাপানের প্রধানমন্ত্রী তাকাইচিকে ‘ছোটো বোন’ সম্বোধন করলেন। প্রথমবার নিরাপত্তা চুক্তির ঘোষণা, বিস্তারিত পড়ুন।

জাপানি প্রধানমন্ত্রীকে ‘ছোটো বোন’ সম্বোধন নরেন্দ্র মোদির, সুদৃঢ় বন্ধুত্বের বার্তা
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ‘ছোটো বোন’ সম্বোধন করলেন নরেন্দ্র মোদি। বুধবার তিনদিনের ভারত সফরে এসেছেন তাকাইচি। জাপানের প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন মোদি-তাকাইচি। বৈঠকে দ্বিপাক্ষিক আলোচনার পাশাপাশি প্রথমবার নিরাপত্তা সংক্রান্ত চুক্তির কথা ঘোষণা করা হয়। এই প্রথমবার সুরক্ষা সংক্রান্ত সহযোগিতার অগ্রগতি নিয়ে চুক্তি করল ভারত-জাপান। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্থিক নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে সহযোগিতা বৃদ্ধির কথা জানায় দু’পক্ষ। হায়দরাবাদ হাউসের বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পরে যৌথ সাংবাদিক সম্মেলন করেন দুই রাষ্ট্রনেতা। 

Advertisement

সেখানে জাপানের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মোদি। ভারতের উন্নয়নে জাপানের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মোদির কথায়, ‘ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য প্রথমবার ভারত সফরে এসেছেন আমার ছোটো বোন তাকাইচি। তাঁকে স্বাগত জানাই। জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি নেত্রী হিসাবে অত্যন্ত জনপ্রিয় তাকাইচি। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল মুক্ত রাখতে আমরা যৌথভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম স্তম্ভ প্রযুক্তি। ভারতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাপান।’ উত্তরে তাকাইচি বলেন, ‘আমরা ভাই-বোনের মতোই এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাব। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য জলপথে নিরাপত্তা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এর জন্য যৌথভাবে কাজ করতে হবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ