Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬

দিলীপ ঘোষকে সংযত থাকতে বললেন নাড্ডা

দলবদলুদের গুরুত্ব কমিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে আদিপন্থী নেতাদের ভূমিকা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। কিন্তু বঙ্গ বিজেপির আদিপর্বের অন্যতম নেতা দিলীপ ঘোষকে কি না আঁচিয়ে বিশ্বাস করতে পারছে না কেন্দ্রীয় পার্টি? কারণ শুক্রবার আচমকাই দিলীপবাবুকে দিল্লিতে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

দিলীপ ঘোষকে সংযত থাকতে বললেন নাড্ডা
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলবদলুদের গুরুত্ব কমিয়ে ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে আদিপন্থী নেতাদের ভূমিকা বৃদ্ধির স্পষ্ট ইঙ্গিত মিলেছে। কিন্তু বঙ্গ বিজেপির আদিপর্বের অন্যতম নেতা দিলীপ ঘোষকে কি না আঁচিয়ে বিশ্বাস করতে পারছে না কেন্দ্রীয় পার্টি? কারণ শুক্রবার আচমকাই দিলীপবাবুকে দিল্লিতে তলব করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

Advertisement

দলীয় সূত্রের খবর, বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে নাড্ডা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, এখন থেকে ‘মেপে’ চলতে হবে। ‘নিয়ন্ত্রিত’ মন্তব্য করতে হবে। পাশাপাশি দিলীপবাবুকে নাড্ডা প্রশ্ন করেছেন, সংবাদমাধ্যমে এত কথার কী আছে? দিলীপবাবু নিজে কোনও মন্তব্য করেননি। যে-কোনও প্রশ্নে যে দিলীপ ঘোষ এতদিন সংবাদমাধ্যমকে সপাটে উত্তর দিতেই অভ্যস্ত ছিলেন, এদিন জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের পর তিনি শুধু বলেছেন, অনেক কথা হয়েছে। অনেক আড্ডা হয়েছে। নাড্ডার তলবে দিল্লিতে এলেও একবারে বিজেপি সভাপতির সাক্ষাতই পাননি দিলীপবাবু। এদিন সকালে তিনি নাড্ডার সরকারি বাসভবনে যান। সেইসময় বিজেপি সভাপতির সঙ্গে বঙ্গ বিজেপির প্রাক্তন সাংসদের সাক্ষাৎ হয়নি। পরবর্তী ক্ষেত্রে এদিন বিকেলে ফের দিলীপবাবু নাড্ডার বাড়িতে যান। এই পর্বে অবশ্য তাঁর সঙ্গে নাড্ডার ঘণ্টাখানেক কথা হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ