Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেহাল রাস্তার সমস্যা মেটাতে ‘মনিটরিং সেল’ গঠন নবান্নের

রাজ্য পূর্তদপ্তরের অধীনে রয়েছে প্রায় ১৯ হাজার ৬০০ কিলোমিটার রাস্তা। সারা বছর এই রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ করে পূর্তদপ্তর।

বেহাল রাস্তার সমস্যা মেটাতে ‘মনিটরিং সেল’ গঠন নবান্নের
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পূর্তদপ্তরের অধীনে রয়েছে প্রায় ১৯ হাজার ৬০০ কিলোমিটার রাস্তা। সারা বছর এই রাস্তাগুলির রক্ষণাবেক্ষণ করে পূর্তদপ্তর। কয়েকদিনের টানা বৃষ্টিতে এসব  রাস্তার বিভিন্ন অংশ খানাখন্দে ভরে গিয়েছে। রাস্তা খারাপের গুচ্ছ গুচ্ছ অভিযোগ আসছে নবান্নে। এমনকী, শহরাঞ্চলে বেহাল রাস্তা এবং জল জমার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে খোদ কলকাতা হাইকোর্ট। এই অবস্থায় মানুষকে স্বস্তি দিতে বিশেষ মনিটরিং সেল গঠন করল পূর্তদপ্তর। কোথাও রাস্তা খারাপের খবর এলেই সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে খবর দিয়ে দ্রুত মেরামতির ব্যবস্থা করাই হবে এই সেলের কাজ। সাত থেকে আটজনকে রাখা হয়েছে এই বিশেষ সেলে। সেলের কাজকর্ম চলবে খাদ্যদপ্তরের অফিস থেকে। সূত্রের খবর, বর্ষায় রাস্তার সম্পূর্ণ মেরামতির কাজ করা যায় না। কারণ, সেক্ষেত্রে রাস্তা দীর্ঘমেয়াদি হয় না। দ্রুত খারাপ হওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষা মিটলেই পুরোদমে চালু হবে মেরামতির কাজ। তবে বর্তমান পরিস্থিতিতে রাস্তা খারাপের খবর এলেই খানাখন্দ মেরামতির কাজ করতে হবে। এই কাজ ফেলে রাখা যাবে না। এক্ষেত্রে ‘ব্রিক স্টিচিং’ প্রক্রিয়ায় কাজ হবে। অর্থাৎ, ইট দিয়ে আপাতত বোজানো হবে খানাখন্দ। বর্ষা গেলেই সেই ইট তুলে ফেলে গোটা রাস্তা মেরামতির পরিকল্পনা গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, পূর্তদপ্তরের রাস্তা খারাপের খবর প্রশাসনকে দেওয়ার জন্য চালু রয়েছে হেল্পলাইন নম্বর ৯০৮৮৮২২১১১।

Advertisement
সম্পর্কিত সংবাদ