Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রহস্যভেদ! অবশেষে খোঁজ মিলল কালিয়াচকের দুই মহিলার, তদন্তে যা জানা গেল

জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর কালিয়াচকের বাসিন্দা দুই মহিলা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরদিন ১৭ ডিসেম্বর তাঁদের পরিবারের তরফে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়।

রহস্যভেদ! অবশেষে খোঁজ মিলল কালিয়াচকের দুই মহিলার, তদন্তে যা জানা গেল
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: কালিয়াচকের নিখোঁজ দুই মহিলার সন্ধান মিলল মুম্বইতে। তাঁদের ফিরিয়ে আনতে মালদহ পুলিশের একটি দল ইতিমধ্যে রওনা দিয়েছে। 

Advertisement

জানা গিয়েছে, ১৬ ডিসেম্বর কালিয়াচকের বাসিন্দা দুই মহিলা হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরদিন ১৭ ডিসেম্বর তাঁদের পরিবারের তরফে একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়। তদন্তে নেমে বেশকিছু তথ্য হাতে পায় পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, অসৎ সঙ্গে পরে তাঁরা বাড়ি থেকে পালিয়ে মুম্বাই চলে গিয়েছেন। এরপর নিজেদের সোর্স এবং ওই দুই মহিলার ফোনের টাওয়ার লোকেশিন ট্র্যাক করে পুলিশ। জানা যায় তাঁদের মুম্বাইয়ের ঠিকানা।  
এই নিখোঁজ মামলা সমাধানে আন্তঃরাজ্য পুলিশের সহযোগিতা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। অবশেষে মুম্বই পুলিশের সহযোগিতায় দুই মহিলাকে উদ্ধার করা হয়। এর পরে শুরু হয় তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ।

Advertisement
সম্পর্কিত সংবাদ