Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অভিনেতার রহস্যমৃত্যু

পুনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ের দেহ। মাত্র ২৫ বছর বয়সে তাঁর রহস্যমৃত্যুতে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন।

অভিনেতার রহস্যমৃত্যু
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পুনের ফ্ল্যাট থেকে উদ্ধার হল ‘জামতারা’ খ্যাত অভিনেতা শচীন চাঁদওয়াড়ের দেহ। মাত্র ২৫ বছর বয়সে তাঁর রহস্যমৃত্যুতে ধন্দে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, তিনি আত্মঘাতী হয়েছেন। যদিও পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ। ‘জামতারা ২’ ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছিলেন শচীন। এছাড়াও মারাঠি ইন্ডাস্ট্রিতেও তিনি পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি কাজ করতেন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। জানা গিয়েছে, গত ২৩ অক্টোবর পুনের ফ্ল্যাট থেকে শচীনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শচীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গত ২৪ অক্টোবর সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ