সোমবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কার আল-আমিন মিশনে সপ্তম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রীর নাম হামিদা ইয়াসমিন (১৪)। তার বাড়ি সূতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের হাসানপুর গ্রামে। কী কারণে এমন মর্মান্তিক পরিণতি হল ওই কিশোরীর, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন পরিবারের লোকজন।



