Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

রহস্যে ঘেরা চরিত্ররা

দীর্ঘদিন পর নিজের শহরে ফিরছে প্রাক্তন পুলিশ অফিসার অগ্নি। সেখানে ঘটে যাওয়া এক রহস্যমৃত্যুর তদন্তে নামতেই ধীরে ধীরে সামনে আসে বহুদিন চাপা পড়ে থাকা অতীতের দরজা।

রহস্যে ঘেরা চরিত্ররা
  • ১৭ এপ্রিল, ২০২৬ ১৩:০৪
Prefer us on Google

• দীর্ঘদিন পর নিজের শহরে ফিরছে প্রাক্তন পুলিশ অফিসার অগ্নি। সেখানে ঘটে যাওয়া এক রহস্যমৃত্যুর তদন্তে নামতেই ধীরে ধীরে সামনে আসে বহুদিন চাপা পড়ে থাকা অতীতের দরজা। সেই মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি অগ্নির অতীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে— এই প্রশ্নের জবাব নিয়ে আসছে পরিচালক শমীক রায় চৌধুরীর নতুন সিরিজ ‘তারকাটা’। রহস্য, অ্যাকশন, অতীতের কালো অধ্যায় আর ডার্ক হিউমরের মিশেলে এই সিরিজ ইতিমধ্যে কৌতূহল বাড়িয়েছে দর্শকের মনে। প্রকাশ্যে এল সিরিজের চরিত্রদের লুক। এই প্রজেক্টের হাত ধরেই প্রযোজনায় হাতেখড়ি হচ্ছে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের। তাঁর ব্যানার ‘বিক্রম চ্যাটার্জি ফিল্মস’-এর হাত ধরেই তৈরি হচ্ছে এই সিরিজ।  ফলে প্রযোজক বিক্রমের কাজ দেখতে দর্শকমহলে আগ্রহ বেড়েছে কয়েকগুণ। সিরিজে তিনি রয়েছেন অগ্নির ভূমিকায়। বিপরীতে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে দেখা যাবে ছন্দার চরিত্রে। এই সিরিজের সৌজন্যে প্রথমবার বাংলা প্রজেক্টে কাজ করছেন অভিনেতা মিয়াং চ্যাং। তিনি ডোডোর চরিত্রে। নিজেকে খলনায়ক নয়, বরং বিবর্তনের প্রতীক হিসেবে উল্লেখ করতে পছন্দ করে ডোডো। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জয়দীপ মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্য, আয়ুষ দাসের মতো নামজাদা অভিনেতাকে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ