সংবাদদাতা, কল্যাণী: সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও ‘পে রিভিশন’ না করার অভিযোগ তুলে হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (ম্যাকাউট) বুধবার থেকে আন্দোলনে নেমেছেন চুক্তি ভিত্তিক কর্মীরা। ফাইনান্স অফিসারের ঘরের সামনে তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন।



