Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খুনের মামলায় ধৃতের ফের পাঁচ দিনের এনআইএ হেফাজত

২০২৩ সালে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যা মামলায় এনআইএ’র হাতে ধৃত মনোরঞ্জন হাজরার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত।

খুনের মামলায় ধৃতের ফের পাঁচ দিনের এনআইএ হেফাজত
  • ৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৩ সালে ময়নায় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া হত্যা মামলায় এনআইএ’র হাতে ধৃত মনোরঞ্জন হাজরার জামিনের আর্জি খারিজ করে দিল আদালত। সোমবার কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালত তাঁকে ফের পাঁচদিনের এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিল। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ১ মে ওই বিজেপি নেতা খুন হন। সেই খুনের মামলায় অভিযুক্ত মনোরঞ্জন হাজরা পালিয়ে বেড়াচ্ছিলেন। ফলে তাঁর বিরুদ্ধে এনআইএ আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আর্জি জানানো হয়। বিচারক তা মঞ্জুর করেন। সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 

Advertisement

পলাতক ওই অভিযুক্তকে কলকাতা থেকে গ্রেপ্তার করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ