Bartaman Logo
৯ জুন, ২০২৬

অনলাইনে ছুরি কিনে খুন, পণ্য সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের

আইন ভেঙে বাটন নাইফ (পকেট ছুরি) বিক্রি ক঩রেছে অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থা। সেই ছুরি দিয়েই রাজধানী দিল্লিতে পরপর দু’টি খুন।

অনলাইনে ছুরি কিনে খুন, পণ্য সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: আইন ভেঙে বাটন নাইফ (পকেট ছুরি) বিক্রি করেছে অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থা। সেই ছুরি দিয়েই রাজধানী দিল্লিতে পরপর দু’টি খুন। ঘটনার তদন্তে নেমে এমনই তথ্য হাতে পেল পুলিশ। এর জেরে সংশ্লিষ্ট কুইক কমার্স সংস্থাটির বিরুদ্ধে রুজু হল মামলা। জেরার মুখে ইতিমধ্যেই অনলাইনে ছুরি কেনার কথা স্বীকার করেছে খুনের ঘটনায় অভিযুক্তরা। 

Advertisement

পশ্চিম দিল্লির দু’টি পৃথক খুনের মামলার তদন্তে নেমে বিষয়টি নজরে আসে পুলিশের। তা নিশ্চিত করতে পুলিশ নিজেই গ্রাহক সেজে সেই ছুরি অর্ডার করে। যথারীতি সংশ্লিষ্ট ঠিকানায় তা পৌঁছে দেন ডেলিভারি বয়। অথচ, পুরো বিষয়টি আইন বিরুদ্ধ। সরকারি নিয়ম অনুযায়ী, ৭.৬২ সেমি লম্বা ও ১.৭২ সেমি চওড়া ব্লেডের ছুরিই অনলাইন প্ল্যাটফর্মগুলিতে বিক্রি করা যায়। এর বেশি হলেই তা অস্ত্র আইনে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু যে ছুরি ডেলিভারি করা হয়েছিল তা প্রায় ৮ সেমি লম্বা। চওড়ায় ২.৫ সেমি। যা দিয়ে অনায়াসে অপরাধমূলক কাজকর্ম করা যায়। এরপর দিল্লিজুড়ে ওই অনলাইন পণ্য সরবরাহকারী সংস্থার একাধিক স্টোরে হানা দেয় পুলিশ। ৫৫টি’র বেশি পকেট ছুরি বাজেয়াপ্ত করা হয়। জানা গিয়েছে, এগুলির দাম ৬৯৯ টাকা করে। এরপরই মামলা রুজু করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ