Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কাউন্সিলারের বেআইনি কাট-আউট ভেঙে দিল পুরসভা

এবার তৃণমূল কাউন্সিলারের হাতজোড় করা সুদৃশ্য মুখের ছবি সহ বড়ো বড়ো কাট-আউট খুলল কলকাতা পুরসভা

তৃণমূল কাউন্সিলারের বেআইনি কাট-আউট ভেঙে দিল পুরসভা
  • ২০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার তৃণমূল কাউন্সিলারের হাতজোড় করা সুদৃশ্য মুখের ছবি সহ বড়ো বড়ো কাট-আউট খুলল কলকাতা পুরসভা। বেআইনিভাবে ফুটপাতের উপর বিজ্ঞাপনের কায়দায় লাগানো হয়েছিল তৃণমূল কংগ্রেস কাউন্সিলারের এই ‘শারদ শুভেচ্ছা’র পোস্টারগুলি। সোমবার রাতে অভিযান চালিয়ে সাদার্ন অ্যাভিনিউ সহ সংশ্লিষ্ট বিভিন্ন রাস্তায় সেই কাট-আউটগুলি কার্যত ভেঙেছে পুরসভার বিজ্ঞাপন বিভাগ। 

Advertisement

পুরসভা সূত্রে খবর, দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভিনিউ, লেক ভিউ রোডে এগুলি লাগানো ছিল। রাস্তার ধারে ফুটপাতের উপর লোহার কাঠামো তৈরি করে কাউন্সিলারের হাসি মুখের ছবি দেওয়া ছিল। পুরসভার বিজ্ঞাপন বিভাগ জানাচ্ছে, এমন পাঁচটি কাটআউট খুলে ফেলা হয়েছে। ওই কাউন্সিলারের লাগানো আরও এমন কয়েকটি কাটআউট রয়েছে। সেগুলিও খোলা হবে। 
এক কর্তা বলেন, ‘ক্ষমতাবান’ ওই কাউন্সিলারের এই বেআইনি বিজ্ঞাপনগুলি আগেও নজরে পড়েছে। কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার জেরে সেগুলি এতদিন খোলা যায়নি। এবার রাজ্যে পালাবদলের পর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাতদৃষ্টিতে এগুলি শুধুমাত্র শারদ শুভেচ্ছা বা বিজয়ার শুভেচ্ছা দিতে দেওয়া হয়েছিল। কিন্তু পুজো বহুকাল কেটে গিয়েছে। বছর ঘুরে আবার দুর্গাপুজোর দোরগোড়ায়। কিন্তু ওই পুরনো বিজ্ঞাপনগুলি ওই কাউন্সিলার খোলেননি। ওই কাউন্সিলার কাটআউটগুলি পরবর্তীকালে স্থায়ীভাবে বিজ্ঞাপন সহ অন্যান্য কাজে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু এভাবে সরকারি জায়গায় বিনা অনুমোদনে স্থায়ী কাঠামো তৈরি করে বিজ্ঞাপন লাগানো বেআইনি। তাই সেগুলি ভেঙে দেওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ