Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভাটপাড়ায় ফের পুকুর খনন করে দিলেন পুরকর্মীরা

ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ব্যাটারি কারখানার পাশে একটি পুকুর বোজানোর চেষ্টা করা হচ্ছে বলে খবর আসে পুরকর্মীদের কাছে। সঙ্গে সঙ্গে পুরকর্মীরা সেখানে গিয়ে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন।

ভাটপাড়ায় ফের পুকুর খনন করে দিলেন পুরকর্মীরা
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে ব্যাটারি কারখানার পাশে একটি পুকুর বোজানোর চেষ্টা করা হচ্ছে বলে খবর আসে পুরকর্মীদের কাছে। সঙ্গে সঙ্গে পুরকর্মীরা সেখানে গিয়ে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখেন। কাগজপত্রে এলাকাটি একটি পুকুর বলে চিহ্নিত হওয়ায় সেটিকে নতুন করে খননের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কাউন্সিলার সমর পাঠক এবং স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। অভিযোগ খতিয়ে দেখে তাঁরাও সঙ্গে সঙ্গে পুকুর খনন করার নির্দেশ দেন। সেই মতো কাজ শুরু হয়। সোমনাথ শ্যাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা কোনও জলাশয় বা পুকুর বোজাই না। তবে এত বড় পুর এলাকা, তাই সব সময় খবর আসে না। ভাটপাড়াবাসীকে বলবো, এই ধরনের কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে পুরসভাকে জানাবেন। পুরসভা অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা ৩০ এবং ৩৫ নম্বর ওয়ার্ডে পুকুর বোজানোর অভিযোগ পেয়েও সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ইতিমধ্যে কয়েকটি পুকুরকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পুকুর বা জলাশয় রক্ষা করতে হবে। সেই নির্দেশ পালন করছি। পুরসভার নজরে আসার পর কোনও পুকুর বোজানো হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ