Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

তারকেশ্বরে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান

তারকেশ্বরে অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত একাধিক দোকান
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:০৯
Prefer us on Google

আগুনে ভস্মীভূত হয়ে গেল ছটি দোকান। আজ, রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙায়। একটি রেস্টুরেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। পুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়েই ছুটে যান ঘটনাস্থলে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুজোর আগে এই ধরনের দুর্ঘটনার জেরে কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট ও গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত। বাকি দোকানগুলির আংশিক ক্ষতি হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ