Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোর সময় একাধিক নিম্নচাপ! বৃষ্টিরও সম্ভাবনা

পুজোর সপ্তাহে একাধিক নিম্নচাপের ভ্রূকুটি। তার প্রভাবে বাংলায় বৃষ্টিপাত কতখানি হবে, তা এখনই খোলসা করেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর।

পুজোর সময় একাধিক নিম্নচাপ! বৃষ্টিরও সম্ভাবনা
  • ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সপ্তাহে একাধিক নিম্নচাপের ভ্রূকুটি। তার প্রভাবে বাংলায় বৃষ্টিপাত কতখানি হবে, তা এখনই খোলসা করেনি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, ২৬ সেপ্টেম্বর উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ২৭ তারিখে সেই নিম্নচাপ গভীর হতে পারে। 

Advertisement

আবহাওয়াবিদরা মনে করছেন, উত্তর-পূর্ব দিক দিয়ে সেটির ওড়িশা উপকূলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। কিন্তু নিম্নচাপ ঠিক কোনদিকে যাবে এবং তার প্রভাব কোথায় কতটা পড়বে, তা এখনই বোঝা যাচ্ছে না। ৩০ তারিখ চীনসাগর থেকে একটি নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে প্রবেশ করবে। তার আগে ২৩ তারিখেও একটি নিম্নচাপ তৈরি হবে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ২৩ তারিখের নিম্নচাপের খুব একটা প্রভাব পড়বে না বলেই আশা করা যায়। ২৬ তারিখের নিম্নচাপের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ