Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / খেলা

মুকেশের দাপটে ইরানি কাপে জয়ী অবশিষ্ট ভারত

ইরানি কাপের ফাইনালে বিধ্বংসী মেজাজে বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। দু’জনের দাপটে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৬৭ রানে জিতল অবশিষ্ট ভারত

মুকেশের দাপটে ইরানি কাপে জয়ী অবশিষ্ট ভারত
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

শ্রীনগর: ইরানি কাপের ফাইনালে বিধ্বংসী মেজাজে বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। দু’জনের দাপটে  জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে ১৬৭ রানে জিতল অবশিষ্ট ভারত। চতুর্থ ইনিংসে রনজি জয়ীদের সামনে ২৭৯ রানের টার্গেট দিয়েছিল ঋষভ পন্থ ব্রিগেড। জবাবে তারা ভেঙে পড়ে মাত্র মাত্র ১১১ রানে। মুকেশ কুমার ৩৩ রানে নেন ৬ উইকেট। প্রথম ইনিংসের দু’উইকেট ধরলে ম্যাচে তাঁর শিকারসংখ্যা ৮। আকাশ উভয় ইনিংসেই নেন ৩টি করে উইকেট। চোট সারিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে মোট ৬ উইকেট পান তিনি। মুকেশ-আকাশের যুগলবন্দিতে ২৮.৪ ওভারেই দাঁড়ি পড়ে হোমটিমের ইনিংসে। অবশিষ্ট ভারতের জয়ে বাংলার দুই পেসার ছাড়াও অবদান রয়েছে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লার। কারণ, তিনি ছিলেন দলের ব্যাটিং কোচ। এদিন সকালে ৮ উইকেটে ৩০৬ নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল অবশিষ্ট ভারত। ৩১৯ রানে থামে তারা। রবিচন্দ্রন স্মরণ করেন ১৩৫। দুই ইনিংসেই ব্যর্থ পন্থ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ