নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঢাকুরিয়ার ঝিল রোডের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সুনীতা পান্ডে (৫৭)। প্রাথমিক তদন্তে গরফা থানার পুলিস জানতে পেরেছে, ব্রেন ক্যান্সারে ভুগছিলেন সুনীতাদেবী। মঙ্গলবার সকালে বাড়িতে হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে মুকুন্দপুরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে কোনও অসঙ্গতি মেলেনি বলেই পুলিসের দাবি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।



