Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬

মৃত বাঘের বাচ্চা

মৃত বাঘের বাচ্চা
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মৃত ব্যাঘ্র শাবক উদ্ধার মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলায়। একইসঙ্গে বনকর্মীরা আরও একটি শাবককে উদ্ধার করেছেন। সেটির শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল। বর্তমানে ব্যাঘ্র শাবকটিকে নাগপুরের গোরেওয়াড়ায় পশু প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ওই দুই শাবকের মা’কে খুঁজে বের করার জন্য অরণ্যে ক্যামেরা বসানো হয়েছে। মৃত ওই ব্যাঘ্রশাবকের ব্যাপারে মঙ্গলবার লেন্ধেজারি জঙ্গলের মান্ডভি গ্রামের বাসিন্দারা বনদপ্তরকে জানায়। তারপরই তল্লাশি শুরু হয়।খেতে না পেয়েই শাবকটি মারা গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ