Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মশা মারার ধূপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ, বৃদ্ধের মৃত্যু

মশা মারার ধূপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ, বৃদ্ধের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশা মারার ধূপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন এক বৃদ্ধ। ১১ ডিসেম্বর বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে রিজেন্ট পার্ক থানার বিষ্ণু পল্লিতে। মৃতের নাম বিধান চক্রবর্তী (৭৬)। প্রাথমিক তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিস জানতে পেরেছে, ১১ ডিসেম্বর বিকেল ৫টা নাগাদ নিজের বাড়িতে চেয়ারে বসা অবস্থায় মশা মারার ধূপকাঠি জ্বালাতে যান বিধানবাবু। তখনই কোনওভাবে তাঁর পোশাকে আগুল লেগে যায়। ঘটনার সময় বাড়িতে বিধানবাবুর স্ত্রী ছিলেন। কিন্তু তিনি শয্যাশায়ী। ফলে ছেলেকে ডেকে এনে আগুন নেভাতে দেরি হয়ে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ