Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মৈপীঠে ফের বাঘের পায়ের ছাপ, আতঙ্ক

মৈপীঠে ফের বাঘের পায়ের ছাপ, আতঙ্ক
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বারুইপুর: নদীর চরে বাঘের পায়ের ছাপ। এনিয়ে আতঙ্ক ছড়িয়েছে সুন্দরবনের মৈপীঠে। স্থানীয় মৎস্যজীবীরা বাঘের পায়ের ছাপ দেখে খবর দেন বনদপ্তরে। খবর পেয়েই বনদপ্তরের চিতুরি বিটের কর্মীরা ঘটনাস্থলে যান। জঙ্গলের চারদিকে জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার দুপুরে, গুড়গুড়িয়া-ভুবনেশ্বরী পঞ্চায়েতের গৌরের চক এলাকায়। বনদপ্তরের কর্মীরা গ্রামের বাসিন্দাদের মাছের ভেড়ি সংলগ্ন রাস্তায় আসতে নিষেধ করেছেন। এদিকে, সন্ধ্যা নামতেই ঘরের জানালা-দরজা বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা। এই প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগীয় আধিকারিক নিশা গোস্বামী বলেন, আতঙ্কের কিছু নেই। বনদপ্তরের কর্মীরা তৎপর আছেন। বনদপ্তর সূত্রে খবর, একটি বাঘ আজমলমারি ৩ নম্বর জঙ্গল থেকে বেরিয়ে মাকরি নদী সাঁতরে লোকালয়ের কাছে চলে এসেছিল। বনদপ্তরের কর্মীরা ওই এলাকার রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করেছেন। এক বন আধিকারিক বলেন, বাঘের জন্য বাজি ফাটানো হবে, যাতে সে লোকালয়ের দিকে আসতে না পারে।
জাল দিয়ে ঘেরা হচ্ছে এলাকা। (ইনসেটে) বাঘের পায়ের ছাপ।- নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ