Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

তেহরান ছাড়ুন, ইরান-ইজরায়েল সংঘাত তীব্র হতেই ভারতীয় নাগরিকদের জরুরি বার্তা দূতাবাসের

তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের তেহরান থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তেহরান ছাড়ুন, ইরান-ইজরায়েল সংঘাত তীব্র হতেই ভারতীয় নাগরিকদের জরুরি বার্তা দূতাবাসের
  • ১৭ জুন, ২০২৫ ১১:০৬
Prefer us on Google

নয়াদিল্লি: পঞ্চম দিনে পড়ল ইরান ও ইজরায়েলের মধ্যে চলমান সংঘাত। তবে উত্তেজনা প্রশমনের কোনও সম্ভাবনা আপাতত নেই, বরং উভয় পক্ষের আগ্রাসী মনোভাবে পরিস্থিতি আরও ঘোরালো হচ্ছে। এমন অবস্থায় তেহরানে থাকা ভারতীয় নাগরিকদের জন্য জরুরি নির্দেশিকা জারি করল তেহরানের ভারতীয় দূতাবাস। ভারতীয় নাগরিকদের তেহরান থেকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Advertisement

ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত ও সংবেদনশীল হওয়ায় এই সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের শুধু দরকারি কাজ ছাড়া বাইরে না যাওয়ার এবং জনবহুল এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।

দূতাবাসের তরফে পরামর্শ দেওয়া হয়েছে, “তেহরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে, যদি সম্ভব হয়, তবে শহর ছেড়ে অন্যত্র সরে যান। প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশিকা মেনে চলুন।” 

পাশাপাশি মঙ্গলবার সকালে তেহরানে থাকা ভারতীয়দের নিজেদের মোবাইল নম্বর ও লোকেশন ভারতীয় দূতাবাসের কাছে পাঠাতেও বলা হয়েছে। জরুরি প্রয়োজনে নাগরিকদের সহায়তার জন্য হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে।

অন্যদিকে, সোমবার রাতেই ইরান থেকে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে আর্মেনিয়া সরানো হয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল, বুধবার ওই পড়ুয়াদের দিল্লি উড়িয়ে আনা হবে বলে সূত্রের খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ