Bartaman Logo
৯ জুন, ২০২৬

স্বামী শহিদ, একমাত্র ছেলেকেও সেনায় পাঠালেন মা

স্বামীকে হারিয়েছেন কার্গিল যুদ্ধে। অথচ একমাত্র ছেলেকে সেই সেনাবাহিনীতেই পাঠালেন তিনি। কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে সামনে এল এমনই এক মায়ের কাহিনি।

স্বামী শহিদ, একমাত্র ছেলেকেও সেনায় পাঠালেন মা
  • ২৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: স্বামীকে হারিয়েছেন কার্গিল যুদ্ধে। অথচ একমাত্র ছেলেকে সেই সেনাবাহিনীতেই পাঠালেন তিনি। কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে সামনে এল এমনই এক মায়ের কাহিনি।

Advertisement

দেশের হয়ে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন স্বামী। সেই হিসেবে পরিবারের আর কাউকে সেনায় পাঠানোর সাহস না থাকাই স্বাভাবিক। কিন্তু রাজস্থানের বিনোদ কানওয়ার ব্যতিক্রমী চরিত্র। স্বামীকে যুদ্ধে হারালেও ছেলেকে সেনায় পাঠাতে দু’বার ভাবেননি। বরং তাঁর কথায়, ‘এভাবে স্বার্থপরের মতো আমরা ভাবতে পারি না। সবার আগে দেশ, তাকে রক্ষা করা আমাদের কর্তব্য।’ একমাত্র ছেলেকে এইভাবে সেনায় পাঠিয়ে নজির গড়েছেন তিনি। সম্প্রতি কার্গিল বিজয় দিসব উপলক্ষে শহিদদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই উপস্থিত ছিলেন শহিদ ভানওয়ার সিংয়ের স্ত্রী বিনোদ।
মাত্র ২০ বছর বয়সে কার্গিল যুদ্ধে স্বামীকে হারান তিনি। একমাত্র ছেলে তেজবীরের বয়স তখন মাত্র ছ’মাস। সেই থেকে একাই বড় করেছেন তাকে। ঝড়-জল সামলে, পূরণ করেছেন বাবার অভাব। বড় হয়ে ছেলেই সহায় সম্বল। কিন্তু তাই বলে দেশের কথা ভুললে চলবে না। বাবার আদর্শে অনুপ্রাণিত ছেলেকে তাই সেনাতেই পাঠিয়েছেন বিনোদ। তাঁর বাবা ও স্বামী দুজনেই সেনার অংশ ছিলেন। তাই ছেলেকে সেনার উর্দিতে দেখা স্বপ্নপূরণ বলেই দাবি তাঁর।

Advertisement
সম্পর্কিত সংবাদ