Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নেশার প্রতিবাদ করায় সন্তানদের সামনে মায়ের শ্লীলতাহানি, মারধর

ঘরের বাইরেই নেশা করছিলেন একদল যুবক। এক গৃহবধূ তার প্রতিবাদ করায় ঘরে ঢুকে তাণ্ডব চলাল নেশারুরা

নেশার প্রতিবাদ করায় সন্তানদের সামনে মায়ের শ্লীলতাহানি, মারধর
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বজবজ: ঘরের বাইরেই নেশা করছিলেন একদল যুবক। এক গৃহবধূ তার প্রতিবাদ করায় ঘরে ঢুকে তাণ্ডব চলাল নেশারুরা। অভিযোগ দুই কিশোর সন্তানের সামনেই ওই গৃহবধূর শ্লীলতাহানি করা হয়। এরপর বাঁশের চেলা দিয়ে মারধরও করা হয়। ঘটনাটি ঘটেছে মহেশতলা থানার মোল্লার গেটের কাছে খালপোলের কেইআইপি আবাসনে। নির্যাতিতার চিৎকার শুনে তাঁকে বাঁচাতে বাইরে থেকে চলে আসেন মহিলার স্বামী। তিনিও হামলাকারীদের হাতে নিগৃহীত হন। পড়শিরা এগিয়ে এলে তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। যদিও পরবর্তীতে পড়শিদের সম্মিলিত প্রচেষ্টায় হামলাকারীরা পালায়। তাঁরাই আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যান। বিষয়টি নিয়ে মহেশতলা থানায় অভিযোগ করা হয়েছে। সব মিলিয়ে ১১ জনের নাম পেয়েছে পুলিশ। মহেশতলা থানা তদন্তে নেমে বৃহস্পতিবার পর্যন্ত মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে। বাকি পাঁচজনের খোঁজে তল্লাশি চলছে। মহিলা জানান, অভিযোগ তুলে নেওয়ার জন্য তাঁকে ভয় দেখানো হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ