Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

মা হলেন ভারতী

দ্বিতীয়বার মা হলেন কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিং। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে বলে খবর।

মা হলেন ভারতী
  • ২০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

দ্বিতীয়বার মা হলেন কমেডিয়ান অভিনেত্রী ভারতী সিং। শুক্রবার পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। মা ও সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছে বলে খবর। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে ২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন ভারতী। দম্পতির প্রথম সন্তান জন্ম নেয় ২০২২ সালে। প্রথম পুত্রসন্তানের নাম রেখেছিলেন লক্ষ্য। চলতি বছরই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান ভারতী। দাম্পত্যজীবনের পাশাপাশি গর্ভবস্থাকালীন নানা খুঁটিনাটি অনুরাগীদের সঙ্গে শেয়ার করতেন নায়িকা। ভক্তরাও অপেক্ষায় ছিলেন সুখবরের। অবশেষে শুক্রবার ভারতীর মা হওয়ার খবর সামনে এল। সংবাদমাধ্যম সূত্রে খবর, এদিন সকালেই মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। আপাতত বেশ কয়েকদিন মাতৃত্বকালীন ছুটি নেবেন তিনি। তারপর ফিরবেন কর্মক্ষেত্রে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ