Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

৬০ কোটির জালিয়াতি মামলায় পুলিশের নয়া ধারা, নীরবতা ভাঙলেন শিল্পা ও রাজ

খবরে প্রকাশ, শিল্পা এবং তাঁর শিল্পতি স্বামীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ এবং তাতে যুক্ত করা হয়েছে ‘প্রতারণা’র নতুন ধারা।

৬০ কোটির জালিয়াতি মামলায় পুলিশের নয়া ধারা, নীরবতা ভাঙলেন শিল্পা ও রাজ
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৮:১২
Prefer us on Google

মুম্বই, ১৭ ডিসেম্বর: বিপদ বাড়ল অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রার। তাঁদের বিরুদ্ধে ওঠা ৬০ কোটি টাকা জালিয়াতি মামলায় নয়া ধারা যুক্ত করল মুম্বই পুলিশের আর্থিক অপরাধ শাখা। খবরে প্রকাশ, শিল্পা এবং তাঁর শিল্পতি স্বামীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ এবং তাতে যুক্ত করা হয়েছে ‘প্রতারণা’র নতুন ধারা। এদিকে, দীর্ঘ নীরবতার পরে অবশেষে এনিয়ে মুখ খুললেন শিল্পা এবং রাজ। বুধবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেছেন তাঁরা।

Advertisement

এদিন এক্স-এ রাজ লিখেছেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। সমস্ত অভিযোগ আমরা দ্ব্যর্থহীনভাবে অস্বীকার করছি। কোনও আইনি ভিত্তি ছাড়াই বিষয়টিতে ফৌজরারি রং দেওয়া হচ্ছে।’ এনিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং তা বিচারাধীন বলেও জানিয়েছেন রাজ কুন্দ্রা।
অভিনেত্রী শিল্পা শেট্টি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন দীপক কোঠারি নামে মুম্বইয়ের এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ, রাজের কোম্পানিতে বিনিয়োগ করার জন্য প্রলোভন দেখানো হয়েছিল। পরে প্রতিশ্রুতি মতো অর্থ ফেরত দেওয়া হয়নি। অভিযোগ অনুযায়ী, মোট লেনদেনের অঙ্ক প্রায় ৬০ কোটি টাকা। যার ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে জুহু থানা। পরে সেটি মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখার হাতে স্থানান্তর করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ