Bartaman Logo
৯ জুন, ২০২৬

বিচারপতিদের বিরুদ্ধে ৮ হাজারের বেশি অভিযোগ!

দেশজুড়ে বর্তমানে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধেই রয়েছে অভিযোগের পাহাড়। শুক্রবার লোকসভায় এই তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

বিচারপতিদের বিরুদ্ধে ৮ হাজারের বেশি অভিযোগ!
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দেশজুড়ে বর্তমানে কর্মরত বিচারপতিদের বিরুদ্ধেই রয়েছে অভিযোগের পাহাড়। শুক্রবার লোকসভায় এই তথ্য সামনে আনলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তিনি জানান, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশের কর্মরত বিচারপতিদের বিরুদ্ধে মোট ৮,৬৩৯ অভিযোগ জমা পড়েছে। সমস্ত অভিযোগ নথিভুক্ত করা হয়েছে দেশের প্রধান বিচারপতির দপ্তরে। 

Advertisement

আইনমন্ত্রী আরও জানান, হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিচার বিভাগের নিজস্ব ‘ইন-হাউস মেকানিজমে’র মাধ্যমে নিষ্পত্তি করা হয়। ১৯৯৭ সালের মে মাসে সুপ্রিম কোর্ট দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করে। প্রথমটি ‘রিস্টেটমেন্ট অব ভ্যালুজ অব জুডিশিয়াল লাইফ’, যেখানে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের জন্য কিছু নীতির কথা উল্লেখ রয়েছে। এবং ‘ইন-হাউস প্রসিডিউর’, যার মাধ্যমে বিচারক কোনো নিয়ম লঙ্ঘন করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। অর্থাৎ সংবিধান অনুযায়ী কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, এদিন তা আরও একবার স্পষ্ট করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ