Bartaman Logo
৯ জুন, ২০২৬

উলুবেড়িয়ায় ফাঁকা বাড়িতে টাকা ও সোনার গয়না চুরি

বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে ওই বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ চুরি করে পালাল দুষ্কৃতীরা।

উলুবেড়িয়ায় ফাঁকা বাড়িতে  টাকা ও সোনার গয়না চুরি
  • ৩০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে ওই বাড়ি থেকে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ চুরি করে পালাল দুষ্কৃতীরা। এমন অভিযোগ পাওয়া গিয়েছে শুক্রবার রাতে, উলুবেড়িয়া থানার কালীনগর চৌরাস্তা এলাকা থেকে। উলুবেড়িয়া থানার পুলিস তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কালীনগর চৌরাস্তার বাসিন্দা এক্রামুল হাসান ও তার পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। তখন দুষ্কৃতীরা ছাদের সিঁড়ি ঘরের দরজার তালা ভেঙে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এরপর তারা দু’টি ঘরে থাকা তিনটি আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা চুরি করে পালিয়ে যায়। শনিবার সকালে এক্রামুল হাসান বাড়িতে এলে চুরির বিষয়টি তাঁর নজরে আসে। তিনি পুলিসে খবর দেন। উলুবেড়িয়া থানার পুলিস এসে চুরির তদন্তে নামে।
এক্রামূল হাসান জানান, শাশুড়ির শরীর খারাপ হয়েছে। তাই স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা বেশ কিছুদিন ধরে শ্বশুরবাড়িতে থাকেন। আমিও মাঝেমধ্যে শ্বশুরবাড়িতে থেকে যাই। সেই রকম শুক্রবার রাতেও শ্বশুরবাড়িতে ছিলাম। সেই সুযোগে ওই রাতে দুষ্কৃতীরা সিঁড়ি ঘরের দরজার তালা ভেঙে ঢুকে চুরি করে পালিয়েছে। তাঁর দাবি, এর আগেও কালীনগর চৌরাস্তায় একাধিকবার চুরির ঘটনা ঘটেছিল। একটা চুরির পর পুলিস দুষ্কৃতীদের গ্রেপ্তার করলেও তারা জামিন পাওয়ার পর ফের চুরি করছে। আর হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, চুরির তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।

সম্পর্কিত সংবাদ