Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

উঠে গেল মোহন বাগানের ট্রান্সফার ব্যান

ট্রান্সফার ব্যান মুক্ত মোহন বাগান। অর্থাৎ ফিফার রেজিস্ট্রেশন নির্বাসন উঠে যাওয়ায় নতুন ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না সবুজ-মেরুন ব্রিগেডের।

উঠে গেল মোহন বাগানের ট্রান্সফার ব্যান
  • ১৮ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ট্রান্সফার ব্যান মুক্ত মোহন বাগান। অর্থাৎ ফিফার রেজিস্ট্রেশন নির্বাসন উঠে যাওয়ায় নতুন ফুটবলার সই করাতে আর কোনও বাধা রইল না সবুজ-মেরুন ব্রিগেডের। এর আগে টেকনিক্যাল সমস্যায় সাময়িক ব্যানের কবলে পড়ে মোহন বাগান। তবে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামে ম্যানেজমেন্ট। আপাতত সমস্যা মিটে যাওয়ার স্বস্তি পেলেন সমর্থকরাও। আশিক কুরুনিয়ান বেঙ্গালুরুতে যোগ দেওয়ার পর দ্রুত একজন উইং ব্যাক সই করাতে চায় থিঙ্কট্যাঙ্ক। পাঞ্জাবের অভিষেক সিংই প্রথম পছন্দ।

Advertisement

এদিকে, এফসি গোয়ার লেফট উইং ব্যাক জয় গুপ্তাকে পেতে মরিয়া ইস্ট বেঙ্গল। তার এজেন্টের সঙ্গে জোরকদমে কথা এগচ্ছে। আরও এক ভারতীয় ডিফেন্ডারকে পেতেও আত্মবিশ্বাসী কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ