Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান

ফের ভারতসেরা মোহন বাগান। আইএসএল ট্রফি ঘরে তুলল হোসে মোলিনার ছেলেরা। আজ, শনিবার সল্টলেক স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের ফাইনাল খেলতে নেমেছিল মোহন বাগান।

বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন মোহন বাগান
  • ১৩ এপ্রিল, ২০২৫ ০০:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ভারতসেরা মোহন বাগান। আইএসএল ট্রফি ঘরে তুলল হোসে মোলিনার ছেলেরা। আজ, শনিবার সল্টলেক স্টেডিয়ামে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের ফাইনাল খেলতে নেমেছিল মোহন বাগান। প্রথম থেকেই ছন্দে থাকলেও তাল কাটে ৪৯ মিনিটে। আলবার্তোর আত্মঘাতী গোলের পর চাপে পড়ে সবুজ-মেরুণ শিবির। যদিও সেই চাপ কাটিয়ে ম্যাচে ফেরে মোহন বাগান। ৭২ মিনিটে, বক্সের মধ্যে হ্যান্ডবল করে ফেলেন বেঙ্গালুরুর ডিফেন্ডার। পেনাল্টি পায় মোহন বাগান।  পাহাড়প্রমাণ চাপেও স্পট থেকেই লক্ষ্যভেদ করেন জেসন কামিংন্স। সমতায় ফিরলেও খেলা গড়াল অতিরিক্ত সময়ে। আর বেঙ্গালুরুর কফিনে শেষ পেরেকটি পোঁতেন অজি তারকা জেমি ম্যাকলারেন। ম্যাচের ৯৬ মিনিটের মাথায় করেন গোল। মোহন বাগানের জয়ের নায়ক দুই অস্ট্রেলিয় তারকা ফুটবলার। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ