Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

চাপের মুখে মোহন বাগান কর্তাদের সাফাই

নিরাপত্তার দোহাই দিয়ে এসিএল -টু’র ম্যাচ খেলতে ইরান যায়নি মোহন বাগান। ম্যানেজমেন্টের সিদ্ধান্তের মুন্ডুপাত করছেন সমর্থকরা

চাপের মুখে মোহন বাগান কর্তাদের সাফাই
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিরাপত্তার দোহাই দিয়ে এসিএল -টু’র ম্যাচ খেলতে ইরান যায়নি মোহন বাগান। ম্যানেজমেন্টের সিদ্ধান্তের মুন্ডুপাত করছেন সমর্থকরা। সোশ্যাল সাইটেও সমালোচনার ঝড়।  ড্যামেজ কনট্রোল করতে এবার মাঠে নামলেন কর্তারা। শনিবার রাতে লিখিত বিবৃতি দিয়ে কার্যত সাফাই দিলেন ক্লাব সভাপতি ও সচিব। একইসঙ্গে কঠিন সময়ে পাশে থাকার অনুরোধ করা হয়েছে সমর্থকদের। আগামী বোর্ড মিটিংয়ে বিষয়টি আলোচনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 

Advertisement

ঠিক কী যুক্তি দেওয়া হয়েছে? ম্যারাথন বিবৃতির সারাংশ— ইরানে না যাওয়ার সিদ্ধান্ত একান্তই ফুটবলারদের। খেলার চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আন্তর্জাতিক স্তরে সাফল্য পেতে ম্যানেজমেন্ট বদ্ধপরিকর। তাই শক্তিশালী দল গঠনের জন্য কোনও কার্পণ্য করা হয় না। 

সম্পর্কিত সংবাদ