Bartaman Logo
৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বৈঠকে অনুপস্থিত মোহন বাগান

আইএফএ শিল্ডে চার বিদেশি ফুটবলারকে মাঠে নামাতে পারবে প্রতিটি দল। তবে রেজিস্ট্রেশন করানো যাবে ছ’জনকে। সোমবার সুতানকিন স্ট্রিটের অফিসে ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর এমনই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইএফএ।

বৈঠকে অনুপস্থিত মোহন বাগান
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএফএ শিল্ডে চার বিদেশি ফুটবলারকে মাঠে নামাতে পারবে প্রতিটি দল। তবে রেজিস্ট্রেশন করানো যাবে ছ’জনকে। সোমবার সুতানকিন স্ট্রিটের অফিসে ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর এমনই প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। পাশাপাশি শিল্ডের ম্যাচগুলি ফ্লাডলাইটে করার পরিকল্পনা রয়েছে বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার। সেক্ষেত্রে যুবভারতী ও কিশোর ভারতীর পাশাপাশি খেলা হবে নৈহাটি ও কল্যাণী স্টেডিয়ামে। তৈরি রাখা হচ্ছে বারাকপুর স্টেডিয়ামকেও।

Advertisement

সোমবার কলকাতার ক্লাবগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। ইস্ট বেঙ্গল, ডায়মন্ডহারবার এফসি’র প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে মোহন বাগানের কোনও কর্তাকে দেখা যায়নি। ফলে তাদের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা বাড়ছে। সবুজ-মেরুন ম্যানেজমেন্ট সূত্রের খবর, শিল্ডে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কোচ হোসে মোলিনা। পাশাপাশি মহমেডান স্পোর্টিংয়ের পক্ষ থেকে ২৪ ঘণ্টা সময় চাওয়া হয়েছে। মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। এছাড়া আই লিগের দল গোকুলাম কেরল খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ