Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিএসএফকে হারাল মহমেডান স্পোর্টিং

বৃহস্পতিবার ডুরান্ড কাপের ম্যাচে বিএসএফকে ৩-০ গোলে হারায় সাদা-কালো ব্রিগেড। জোড়া লক্ষ্যভেদ ম্যাক্সিয়ানের

বিএসএফকে হারাল মহমেডান স্পোর্টিং
  • ৮ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে জয়ের মুখ দেখল মহমেডান স্পোর্টিং। বৃহস্পতিবার ডুরান্ড কাপের ম্যাচে বিএসএফকে ৩-০ গোলে হারায় সাদা-কালো ব্রিগেড। জোড়া লক্ষ্যভেদ ম্যাক্সিয়ানের। স্কোরশিটে নাম তোলেন সজল বাগও। উল্লেখ্য, ডুরান্ড কাপ থেকে আগেই বিদায় নিয়েছে রেড রোডের পাশের ক্লাব। বিএসএফ’কে বশ মানানোর আত্মবিশ্বাস লিগের ম্যাচে কাজে লাগাতে চান সাদা-কালো কোচ। ঘরোয়া লিগ ও ডুরান্ড কাপ মিলিয়ে টানা ৭ টি ম্যাচে হেরেছিল মহমেডান স্পোর্টিং। এদিন ৩ পয়েন্ট মেলায় আপাতত স্বস্তিতে কর্তারা। পাশাপাশি ইনভেস্টর ইস্যুতে ক্লাব তাঁবুর বাইরে বিক্ষোভ দেখালেন একঝাঁক সাদা-কালো সমর্থক। এদিকে, ঘরোয়া লিগের ম্যাচে কলকাতা পুলিসকে ৪-২ গোলে পরাস্ত করে খিদিরপুর। অপর ম্যাচে ইউনাইটেড কলকাতা বনাম শ্রীভূমি এফসি ম্যাচ গোলশূন্য ড্র হয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ