Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মোদির মিথ্যাচারের পর্দাফাঁস মমতার উন্নয়নের খতিয়ানে, প্রচারে তৃণমূল

তৃণমূলের নজরে আলিপুরদুয়ার জেলা। বিজেপির বিরুদ্ধে নেওয়া হয়েছে লাগাতার কর্মসূচি। পথসভা, সমাবেশ, বুথ স্তর পর্যন্ত লিফলেট বিলি করে তৃণমূল তুলে ধরবে আলিপুরদুয়ার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কর্মসূচি।

মোদির মিথ্যাচারের পর্দাফাঁস মমতার উন্নয়নের খতিয়ানে, প্রচারে তৃণমূল
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূলের নজরে আলিপুরদুয়ার জেলা। বিজেপির বিরুদ্ধে নেওয়া হয়েছে লাগাতার কর্মসূচি। পথসভা, সমাবেশ, বুথ স্তর পর্যন্ত লিফলেট বিলি করে তৃণমূল তুলে ধরবে আলিপুরদুয়ার জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন কর্মসূচি। গত সপ্তাহে আলিপুরদুয়ারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির ওই সভা থেকে মোদি চড়া সুরে আক্রমণ ও অভিযোগ তোলেন বাংলার তৃণমূল সরকারের দিকে। তার পাল্টা জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ার জেলাজুড়ে রাজ্য সরকার কী কী উন্নয়মূলক কাজ করেছে, তার বিস্তারিত তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর বক্তব্যকেই তুলে ধরে আলিপুরদুয়ার জেলাজুড়ে প্রচার কর্মসূচি নিয়েছে তৃণমূল। মমতার বক্তব্যে উঠে আসা উন্নয়ন কর্মসূচি লিফলেট আকারে বুথে বুথে প্রচার করবে তৃণমূল। বাংলা, ইংরেজি, হিন্দি ও নেপালি ভাষায় ওই লিফলেট ছেড়ে প্রচার চলবে। এছাড়া আলিপুরদুয়ার জেলার সর্বত্র পথসভা, সমাবেশ এবং বুথ স্তরে বৈঠকের কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল। রাজবংশী এবং কামতাপুরী ভাষাকে স্বীকৃতি, ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে ছুটি চালু, রাজবংশী স্কুল স্থাপন এবং আলিপুরদুয়ারের সংস্কৃতিকে তুলে ধরার প্রচেষ্টা নিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আলিপুরদুয়ারে সভা করে মিথ্যাচার করে গিয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে খতিয়ান দিয়েছেন, সেটা আমরা জেলার সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার কর্মসূচি নিয়েছি। বুথ স্তর পর্যন্ত কর্মসূচি নেওয়া হয়েছে। অন্যদিকে, আলিপুরদুয়ার জেলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের ফল ভালো হয়নি। ফলে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এখন থেকেই আলিপুরদুয়ারের সব বিধানসভায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই আলিপুরদুয়ার যেতে পারেন মমতা। সেখানে তাঁর একটি সভার করার কথা রয়েছে। কর্মী বৈঠক এবং জনসংযোগের কর্মসূচিও থাকবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ