Bartaman Logo
৯ জুন, ২০২৬

মোদির শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ করা যাবে না, রায় দিল্লি হাইকোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার বিশদ প্রকাশ করতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)।

মোদির শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ করা যাবে না, রায় দিল্লি হাইকোর্টের
  • ২৬ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত যোগ্যতার বিশদ প্রকাশ করতে দিল্লি বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য কমিশন (সিআইসি)। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কারণ দেখিয়ে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়েছিল বিশ্ববিদ্যালয়। সোমবার প্রায় আট বছর আগের সিআইসির সেই নির্দেশ খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালতের নির্দেশ, প্রধামনন্ত্রীর ডিগ্রি বা ১৯৭৮ সালে পাশ করা পড়ুয়াদের নথি প্রকাশ করতে হবে না দিল্লি বিশ্ববিদ্যালয়কে। তবে হাইকোর্টের নির্দেশের পরেই প্রধামন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত বিতর্ক মিটে যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্ট মহল। তাদের মতে, এই মামলা গড়াবে সুপ্রিম কোর্টে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ