Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিনিধিদলের সাংসদদের সঙ্গে আজ মোদির ডিনার, যাচ্ছেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিদেশ সফরে যে সমস্ত দল গিয়েছিল, সেই সাংসদদের আজ, মঙ্গলবার ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী।

প্রতিনিধিদলের সাংসদদের সঙ্গে  আজ মোদির ডিনার, যাচ্ছেন অভিষেক
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিদেশ সফরে যে সমস্ত দল গিয়েছিল, সেই সাংসদদের আজ, মঙ্গলবার ডিনারে ডেকেছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর তরফ থেকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বার্তা এসেছে। অভিষেক আজই দিল্লি যাচ্ছেন। পহেলগাঁও হামলা ও অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের প্রকৃত রূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মোট সাতটি প্রতিনিধি দল ৩৩টি দেশ সফর করেন। সাতটি দলে ছিলেন মোট ৫৯ জন সাংসদ। সূত্রের খবর, সাত দলের নেতাই তাঁদের সফরের ফলাফল সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করেছেন। সেই রিপোর্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ছাড়া বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও প্রতিটি দল আলোচনা করবেন। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, আসাদউদ্দিন ওয়েইসি, কানিমোঝির বক্তব্য ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ