Bartaman Logo
৯ জুন, ২০২৬

ইরানের সঙ্গে কথা মোদির

চরম জ্বালানি সংকটের ছায়া, থমকে যাওয়া রপ্তানি-বাণিজ্য এবং কর্মসংস্থানে আঁচ পড়ার শঙ্কায় অবশেষে নিজেই ইরানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ইরানের সঙ্গে কথা মোদির
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: চরম জ্বালানি সংকটের ছায়া, থমকে যাওয়া রপ্তানি-বাণিজ্য এবং কর্মসংস্থানে আঁচ পড়ার শঙ্কায় অবশেষে নিজেই ইরানের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দীর্ঘ আলোচনায় মোদি সাফ জানিয়েছেন, ভারত শান্তির পক্ষে। সরকারি সূত্রের খবর, মোদি-পেজেশকিয়ানের আলোচনা হয়েছে  মূলত হরমুজ প্রণালী নিয়েই। পণ্য পরিবহণ মসৃণ করার অনুরোধ করেছেন মোদি। ইজরায়েল ও আমেরিকা ক্ষুব্ধ হবে জেনেও ইরানের সঙ্গে মোদির এই সরাসরি যোগাযোগকে ভারতের স্বার্থ সুরক্ষিত করতে কেন্দ্রের মরিয়া চেষ্টা হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। সেই সঙ্গে অতীতের সরকারগুলির ধাঁচেই ভারতের ইরান-নীতি যে আজও অপরিবর্তিতই আছে, সেই বার্তাও মোদি দিয়ে রাখলেন বলেই মনে করা হচ্ছে।

Advertisement

এদিকে, রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে দেশজোড়া উদ্বেগ নিয়েও এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, কেউ কেউ অমূলক উদ্বেগ ছড়ানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার দিল্লিতে একটি সম্মেলনে যোগ দিয়ে এলপিজি সংকট নিয়ে মোদি বলেন, ‘কিছু মানুষ এলপিজি নিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন। নিজেদের অ্যাজেন্ডা চরিতার্থ করছেন। আমি কোনও রাজনৈতিক মন্তব্য করতে চাই না। শুধু বলব, তাঁরা জনগণের সামনে নিজেদের স্বরূপ প্রকাশ করে ফেলছেন এবং সার্বিক ভাবে দেশের ক্ষতি করছেন।’

সম্পর্কিত সংবাদ