Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

জ্বালানি সাশ্রয় ও সোনা কেনা বন্ধের আরজিতে সাড়া মিলেছে, বার্তা মোদির

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। পাশাপাশি টাকার দাম পড়তে থাকে। এই অবস্থায় দেশবাসীকে জ্বালানি ব্যবহারের উপর লাগাম টানার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

জ্বালানি সাশ্রয় ও সোনা কেনা বন্ধের আরজিতে সাড়া মিলেছে, বার্তা মোদির
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়। পাশাপাশি টাকার দাম পড়তে থাকে। এই অবস্থায় দেশবাসীকে জ্বালানি ব্যবহারের উপর লাগাম টানার অনুরোধ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিদেশি মুদ্রা ভাণ্ডারে যাতে টান না পড়ে সেজন্য  সোনা কেনা আপাতত বন্ধ রাখতে বলেছিলেন তিনি। সেই অনুরোধে কাজ হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী। রবিবার ‘মন কি বাত’-এর ১৩৫তম পর্বে তাঁর আবেদন সাড়া দেওয়ার জন্য দেশবাসীর প্রশংসা করলেন তিনি। মাসিক এই রেডিয়ো অনুষ্ঠানে রবিবার প্রধানমন্ত্রী বলেন, ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে আমি দেশবাসীর সামনে বেশ কিছু প্রস্তাব রেখেছিলাম। কয়েকদিনের জন্য তাঁদের যতটা সম্ভব সোনা কেনা বন্ধ রাখতে বলেছিলাম। তাঁরা শুধু এই আরজি সমর্থনই করেননি, সক্রিয়ভাবে সহযোগিতাও করেছেন।’ বহু পরিবার নতুন করে সোনা কেনা বন্ধ রেখেছেন। এমনকি বিয়ের জন্য নতুন সেনা কেনার পরিবর্তে তাঁরা পুরনো সোনা দিয়ে নতুন অলংকার তৈরি করে নিয়েছেন।  

Advertisement

জ্বালানি ব্যবহার নিয়েও তাঁর আবেদন কাজে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘অনেক পরিবারই মেসেজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় গণ পরিবহণ নিয়ে তাঁদের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যাঁরা এতদিন নিজেদের গাড়ি নিয়ে যাতায়াত করতেন, তাঁরা এখন গণ পরিবহণ ব্যবহার করছেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ