Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

পুতিন ও জিনপিংয়ের গাড়িতে সওয়ার মোদি

ট্রাম্পের শুল্কনীতির জেরে একজোট হচ্ছে ভারত-রাশিয়া-চীন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের মঞ্চে তারই নীল নকশা তৈরি হল। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  লিমুজিনে চড়ে হোটেলে ফেরেন নরেন্দ্র মোদি।

পুতিন ও জিনপিংয়ের গাড়িতে সওয়ার মোদি
  • ২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিয়ানজিন (চীন): ট্রাম্পের শুল্কনীতির জেরে একজোট হচ্ছে ভারত-রাশিয়া-চীন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের মঞ্চে তারই নীল নকশা তৈরি হল। বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের  লিমুজিনে চড়ে হোটেলে ফেরেন নরেন্দ্র মোদি। ইতিমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। একইসঙ্গে চীনা প্রেসিডেন্টের প্রিয় গাড়িতেও সওয়ার হয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

Advertisement

অরাস সেনাট। দীর্ঘদিন ধরে সরকারি সফরে পুতিনের সঙ্গী বিলাসবহুল এই লিমুজিন। পোশাকী নাম ‘চলমান দুর্গ’। সুরক্ষা নিয়ে কোনও প্রশ্ন করার অবকাশ নেই বললেই চলে। মূল নির্মাতা অরাস মোটর্স। একাধিক সংস্থার সঙ্গে যৌথভাবে মিলে এই অত্যাধুনিক গাড়িটি বানানো হয়। ২০১৮ সালে প্রথমবার প্রকাশ্যে আসে সেনাট। তখন থেকে এই গাড়িতেই দেশ-বিদেশ ঘুরেছেন রুশ প্রেসিডেন্ট। সোভিয়েত আমলের জেডআইএস-১১০ লিমুজিনের আদলে তৈরি এই গাড়ির সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিমি। ৯ সেকেন্ডে গতিবেগ ০ থেকে ১০০ কিমি বাড়িয়ে নিতে সক্ষম পুতিনের প্রিয় লিমু। ভিতরে কাঠ ও চামড়ার অপূর্ব কারুকার্য। সুরক্ষার পাশাপাশি আরামের কোনও ত্রুটি নেই। ২০২৪ সালে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনকেও একটি সেনাট উপহার দিয়েছিলেন পুতিন। শুধু রাষ্ট্রনেতা স্তরে নয়। আম জনতার জন্যেও সেনাট নির্মাণ করে থাকে অরাস। ভারতীয় মুদ্রায় দাম প্রায় আড়াই কোটি টাকা। 
শুধু পুতিনের অরাস সেনাট নয়। চীনে থাকাকালীন জি জিনপিংয়ের প্রিয় হংকি এল ৫ সেডানও চড়েছেন মোদি। বিলাসবহুল এই সেডানের নির্মাতা চীনা সংস্থা ফার্স্ট অটোমোটিভ ওয়ার্ক্স (এফএডব্লু)। লম্বায় প্রায় ৬ মিটার। ওজন ৩ হাজার কেজির বেশি। ২০১৯ সালে মহাবলীপুরম সফরে এই গাড়িটি ব্যবহার করেছিলেন চীনা প্রেসিডেন্ট।

Advertisement
সম্পর্কিত সংবাদ